225 - عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رضي الله عنهما: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ: «أُعْطِيتُ خَمْسًا لَمْ يُعْطَهُنَّ أَحَدٌ قَبْلِي: نُصِرْتُ بِالرُّعْبِ مَسِيرَةَ شَهْرٍ، وَجُعِلَتْ لِيَ الْأَرْضُ مَسْجِدًا وَطَهُورًا فَأَيُّمَا رَجُلٍ مِنْ أُمَّتِي أَدْرَكَتْهُ الصَّلاةُ فَلْيُصَلِّ، وَأُحِلَّتْ لِيَ الْمَغَانِمُ وَلَمْ تَحِلَّ لأَحَدٍ قَبْلِي، وَأُعْطِيتُ الشَّفَاعَةَ، وَكَانَ النَّبِيُّ يُبْعَثُ إِلَى قَوْمِهِ خَاصَّةً وَبُعِثْتُ إِلَى النَّاسِ عَامَّةً. (بخاري: 335)
জাবির ইবনু আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, যে, নবী (সা.) বলেছেন: 'আমাকে এমন পাঁচটি জিনিস দেওয়া হয়েছে, যা আমার আগে আর কাউকে দেওয়া হয়নি:
(১) আমাকে এক মাসের দূরত্ব পর্যন্ত (শত্রুদের অন্তরে) ভয় ঢুকিয়ে সাহায্য করা হয়েছে।
(২) আমার জন্য জমিনকে সিজদার স্থান (মসজিদ) এবং পবিত্রতা অর্জনের মাধ্যম বানানো হয়েছে। তাই আমার উম্মতের যে কোনো ব্যক্তির যখনই সালাতের সময় হবে, সে যেন সেখানেই সালাত আদায় করে নেয়।
(৩) আমার জন্য গনিমত (যুদ্ধলব্ধ সম্পদ) হালাল করা হয়েছে, যা আমার আগে আর কারো জন্য হালাল ছিল না।
(৪) আমাকে শাফাআত (সুপারিশ করার অধিকার) দেওয়া হয়েছে।
(৫) (আগে) প্রত্যেক নবীকে বিশেষভাবে শুধু তাঁর কওমের কাছে পাঠানো হতো, কিন্তু আমাকে সমস্ত মানুষের জন্য সাধারণভাবে পাঠানো হয়েছে।' (বুখারী: ৩৩৫)

মুখতাসার সহীহুল বুখারী (225)