2119 - عَنْ مِرْدَاسٍ الأَسْلَمِيِّ رضي الله عنه قَالَ: قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: «يَذْهَبُ الصَّالِحُونَ الأَوَّلُ فَالأَوَّلُ، وَيَبْقَى حُفَالَةٌ كَحُفَالَةِ الشَّعِيرِ، أَوِ التَّمْرِ، لا يُبَالِيهِمُ اللَّهُ بَالَةً». (بخاري: 6434)
মিরদাস আল-আসলামী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সা.) বলেছেন: নেককার লোকেরা একের পর এক চলে যাবে। আর বাকি থাকবে কিছু নিকৃষ্ট লোক, যেমন যব বা খেজুরের নিকৃষ্ট অংশ (আবর্জনা)। আল্লাহ তাদের প্রতি সামান্যতমও ভ্রুক্ষেপ করবেন না।
মুখতাসার সহীহুল বুখারী (2119)