2034 - عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ رضي الله عنهما قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَأْخُذُنِي فَيُقْعِدُنِي عَلَى فَخِذِهِ وَيُقْعِدُ الْحَسَنَ عَلَى فَخِذِهِ الأُخْرَى ثُمَّ يَضُمُّهُمَا ثُمَّ يَقُولُ: «اللَّهُمَّ ارْحَمْهُمَا». (بخاري: 6003)
উসামা ইবনু যায়িদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সা.) আমাকে নিতেন এবং তাঁর এক উরুর উপর বসাতেন। আর হাসানকে (রা.) বসাতেন তাঁর অন্য উরুর উপর। এরপর তিনি তাঁদের দু'জনকে একত্রে জড়িয়ে ধরতেন। তারপর বলতেন: "হে আল্লাহ! তুমি তাঁদের দু'জনের প্রতি দয়া করো।"
মুখতাসার সহীহুল বুখারী (2034)