2030 - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رضي الله عنهما عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: «لَيْسَ الْوَاصِلُ بِالْمُكَافِئِ، وَلَكِنِ الْوَاصِلُ الَّذِي إِذَا قُطِعَتْ رَحِمُهُ وَصَلَهَا». (بخاري: 5991)
আব্দুল্লাহ ইবনু আমর (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন:

"যে ব্যক্তি (অন্যের উপকারের) প্রতিদান দেয়, সে প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয়। বরং প্রকৃত সম্পর্ক রক্ষাকারী হলো সেই ব্যক্তি, যার সাথে সম্পর্ক ছিন্ন করা হলেও সে তা বজায় রাখে।"

মুখতাসার সহীহুল বুখারী (2030)