202 - عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رضي الله عنه: سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم: أَيَرْقُدُ أَحَدُنَا وَهُوَ جُنُبٌ؟ قَالَ: «نَعَمْ إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فَلْيَرْقُدْ وَهُوَ جُنُبٌ». (بخاري: 287)
উমর ইবনুল খাত্তাব (রা.) থেকে বর্ণিত: তিনি রাসূলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করলেন: আমাদের কেউ কি জুনুবি (নাপাক) অবস্থায় ঘুমাতে পারে? তিনি (সা.) বললেন: হ্যাঁ। তোমাদের কেউ যদি ওযু করে নেয়, তবে সে জুনুবি অবস্থাতেই ঘুমাতে পারে। (বুখারি: ২৮৭)
মুখতাসার সহীহুল বুখারী (202)