200 - عَنْ أُمِّ هَانِئٍ بِنْتِ أَبِي طَالِبٍ رضي الله عنها قَالَتْ: ذَهَبْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَامَ الْفَتْحِ فَوَجَدْتُهُ يَغْتَسِلُ وَفَاطِمَةُ تَسْتُرُهُ، فَقَالَ: «مَنْ هَذِهِ»؟ فَقُلْتُ: أَنَا أُمُّ هَانِئٍ. (بخاري: 280)
উম্মে হানি বিনতে আবি তালিব (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, মক্কা বিজয়ের বছর আমি আল্লাহর রাসূল (সা.)-এর কাছে গেলাম। সেখানে গিয়ে দেখলাম তিনি গোসল করছেন এবং ফাতিমা (রা.) তাঁকে আড়াল করে রেখেছিলেন। তিনি (সা.) জিজ্ঞেস করলেন, "কে?" আমি বললাম, "আমি উম্মে হানি।" (বুখারি: ২৮০)

মুখতাসার সহীহুল বুখারী (200)