1991 - عَنْ أُمِّ سَلَمَةَ رضي الله عنها: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى فِي بَيْتِهَا جَارِيَةً فِي وَجْهِهَا سَفْعَةٌ فَقَالَ: «اسْتَرْقُوا لَهَا فَإِنَّ بِهَا النَّظْرَةَ». (بخاري: 5739)
উম্মু সালামা (রা.) থেকে বর্ণিত: নবী (সা.) তাঁর ঘরে একটি বালিকা দেখলেন, যার চেহারায় ফ্যাকাশে ভাব বা কালো দাগ ছিল। তখন তিনি বললেন: "তোমরা তার জন্য ঝাড়ফুঁকের ব্যবস্থা করো। কারণ তাকে বদনজর লেগেছে।"
মুখতাসার সহীহুল বুখারী (1991)