1987 - عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رضي الله عنهما: أنَّهَا كَانَتْ إِذَا أُتِيَتْ بِالْمَرْأَةِ قَدْ حُمَّتْ تَدْعُو لَهَا، أَخَذَتِ الْمَاءَ فَصَبَّتْهُ بَيْنَهَا وَبَيْنَ جَيْبِهَا، قَالَتْ: وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَأْمُرُنَا أَنْ نَبْرُدَهَا بِالْمَاءِ. (بخاري: 5724)
আসমা বিনত আবূ বকর (রা.) থেকে বর্ণিত, যখন কোনো জ্বরগ্রস্ত নারীকে তাঁর কাছে আনা হতো, তখন তিনি তার জন্য দু'আ করতেন। এরপর তিনি পানি নিয়ে রোগীর শরীর ও জামার কলারের মাঝখানে ঢেলে দিতেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) আমাদেরকে পানি দিয়ে জ্বর ঠান্ডা করার নির্দেশ দিতেন।
মুখতাসার সহীহুল বুখারী (1987)