1985 - وَعَنْهُ رضي الله عنه فِيْ رِوَايَةٍ: قَالَ أَعْرَابِيٌّ: يَا رَسُولَ اللَّهِ، فَمَا بَالُ إِبِلِي تَكُونُ فِي الرَّمْلِ كَأَنَّهَا الظِّبَاءُ فَيَأْتِي الْبَعِيرُ الأَجْرَبُ فَيَدْخُلُ بَيْنَهَا فَيُجْرِبُهَا، فَقَالَ: «فَمَنْ أَعْدَى الأَوَّلَ». (بخاري: 5717)
আবু হুরায়রা (রা.) থেকে অন্য এক বর্ণনায় এসেছে: এক বেদুঈন বলল, "হে আল্লাহর রাসূল (সা.), আমার উটগুলোর কী হলো? তারা বালির মধ্যে হরিণের মতো সুস্থ থাকে, কিন্তু একটি খোসপাঁচড়ায় আক্রান্ত উট এসে তাদের মাঝে ঢুকে পড়ে এবং তাদেরও রোগাক্রান্ত করে দেয়।" তখন তিনি (সা.) বললেন, "তাহলে প্রথম উটটিকে কে রোগাক্রান্ত করেছিল?"

মুখতাসার সহীহুল বুখারী (1985)