1826 - عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه أَنَّ رَجُلًا سَمِعَ رَجُلًا يَقْرَأُ: {قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ} يُرَدِّدُهَا. فَلَمَّا أَصْبَحَ جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ ذَلِكَ لَهُ، وَكَأَنَّ الرَّجُلَ يَتَقَالُّهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهَا لَتَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ». (بخاري: 5014)
আবু সাঈদ আল-খুদরি (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে 'ক্বুল হুওয়াল্লাহু আহাদ' (সূরা ইখলাস) বারবার পড়তে শুনলেন। যখন সকাল হলো, তখন তিনি রাসূলুল্লাহ (সা.)-এর কাছে এসে বিষয়টি বললেন। লোকটি যেন সূরাটিকে (ছোট হওয়ায়) সামান্য মনে করছিলেন। তখন রাসূলুল্লাহ (সা.) বললেন: "যার হাতে আমার প্রাণ, তাঁর কসম! নিশ্চয়ই এটি কুরআনের এক-তৃতীয়াংশের সমান।"
মুখতাসার সহীহুল বুখারী (1826)