1797 - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «مَنْ حَلَفَ فَقَالَ فِي حَلِفِهِ: وَاللَّاتِ وَالْعُزَّى، فَلْيَقُلْ: لا إِلَهَ إِلَّا اللَّهُ، وَمَنْ قَالَ لِصَاحِبِهِ: تَعَالَ أُقَامِرْكَ، فَلْيَتَصَدَّقْ». (بخاري: 4860)

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সা.) বলেছেন: "যে ব্যক্তি কসম করার সময় 'লাত ও উযযার কসম' বলে ফেলে, সে যেন (এর কাফফারা হিসেবে) 'লা ইলাহা ইল্লাল্লাহ' বলে নেয়। আর যে ব্যক্তি তার সাথীকে বলে, 'এসো, আমি তোমার সাথে জুয়া খেলব,' সে যেন সাদাকা (দান) করে।"

মুখতাসার সহীহুল বুখারী (1797)