1757 - عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما: أنَّهُ سُئلَ: أَفِي {ص} سَجْدَةٌ؟ فَقَالَ: نَعَمْ، ثمَّ تَلَا {وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ} إِلَى قَوْلِهِ {فَبِهُدَاهُمُ اقْتَدِهْ} ثمَّ قَالَ: نَبِيُّكُمْ صلى الله عليه وسلم مِمَّنْ أُمِرَ أَنْ يَقْتَدِيَ بِهِمْ. (بخاري: 4632)
ইবনু আব্বাস (রা.) থেকে বর্ণিত। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল: সূরা 'ছোয়াদ' (ص)-এ কি সিজদা আছে? তিনি বললেন: হ্যাঁ। এরপর তিনি তিলাওয়াত করলেন: {আর আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুব...} আল্লাহর বাণী {সুতরাং তুমি তাদের পথ অনুসরণ করো} পর্যন্ত। এরপর তিনি বললেন: তোমাদের নবী (সা.) তাঁদের অন্তর্ভুক্ত, যাঁদেরকে তাঁদের (পূর্ববর্তী নবীদের) অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
মুখতাসার সহীহুল বুখারী (1757)