1709 - عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ رضي الله عنه: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم غَزَا تِسْعَ عَشْرَةَ غَزْوَةً، وَأَنَّهُ حَجَّ بَعْدَ مَا هَاجَرَ حَجَّةً وَاحِدَةً، لَمْ يَحُجَّ بَعْدَهَا، حَجَّةَ الْوَدَاعِ. (بخاري: 4404)
যায়দ ইবনু আরকাম (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) উনিশটি যুদ্ধে (গাযওয়া) অংশগ্রহণ করেছিলেন। আর তিনি হিজরতের পর মাত্র একবারই হজ করেছিলেন। এরপর তিনি আর কোনো হজ করেননি। সেটি ছিল বিদায় হজ।
মুখতাসার সহীহুল বুখারী (1709)