1563 - عَنِ ابْنَ عُمَرَ رضي الله عنه وَسَأَلَهُ رَجُلٌ عَنِ الْمُحْرِمِ يَقْتُلُ الذُّبَابَ فَقَالَ: أَهْلُ الْعِرَاقِ يَسْأَلُونَ عَنِ الذُّبَابِ، وَقَدْ قَتَلُوا ابْنَ ابْنَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: «هُمَا رَيْحَانَتَايَ مِنَ الدُّنْيَا». (بخاري: 3753).
ইবনু উমার (রা.) থেকে বর্ণিত। এক ব্যক্তি তাঁকে জিজ্ঞেস করল যে ইহরাম অবস্থায় কোনো ব্যক্তি মাছি মারতে পারবে কি না। তিনি বললেন: ইরাকের লোকেরা মাছি সম্পর্কে জিজ্ঞেস করে, অথচ তারা আল্লাহর রাসূলের (সা.) মেয়ের ছেলেকে হত্যা করেছে। আর নবী (সা.) বলেছেন: “তারা দুজন (হাসান ও হুসাইন) হলো দুনিয়াতে আমার দুটি সুগন্ধি ফুল।”

মুখতাসার সহীহুল বুখারী (1563)