1468 - عَنِ ابْنِ عُمَرَ رضي الله عنهما: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ: «بَيْنَمَا رَجُلٌ يَجُرُّ إِزَارَهُ مِنَ الْخُيَلاءِ خُسِفَ بِهِ فَهُوَ يَتَجَلْجَلُ فِي الْأَرْضِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ». (بخاري: 3485)
ইব্ন উমার (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন: এক ব্যক্তি অহংকারবশত তার পোশাক (লুঙ্গি) টেনে নিয়ে যাচ্ছিল, এমন সময় তাকে মাটির নিচে ধসিয়ে দেওয়া হলো। কিয়ামত দিবস পর্যন্ত সে মাটির গভীরে নামতে থাকবে।
মুখতাসার সহীহুল বুখারী (1468)