146 - عَنْ السَّائِبِ بْنِ يَزِيدَ رضي الله عنه قال: ذَهَبَتْ بِي خَالَتِي إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ ابْنَ أُخْتِي وَجِعٌ، فَمَسَحَ رَأْسِي وَدَعَا لِي بِالْبَرَكَةِ، ثُمَّ تَوَضَّأَ فَشَرِبْتُ مِنْ وَضُوئِهِ، ثُمَّ قُمْتُ خَلْفَ ظَهْرِهِ فَنَظَرْتُ إِلَى خَاتَمِ النُّبُوَّةِ بَيْنَ كَتِفَيْهِ مِثْلَ زِرِّ الْحَجَلَةِ. (بخاري: 190)
সায়িব ইবনু ইয়াযীদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: আমার খালা আমাকে নবী (সা.)-এর কাছে নিয়ে গেলেন। তিনি বললেন, "হে আল্লাহর রাসূল! আমার ভাগ্নে অসুস্থ।" তখন তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং আমার জন্য বরকতের দোয়া করলেন। এরপর তিনি উযু করলেন, আর আমি তাঁর উযুর পানি পান করলাম। এরপর আমি তাঁর পিঠের পেছনে দাঁড়ালাম। তখন আমি তাঁর দুই কাঁধের মাঝখানে নবুওয়াতের মোহর দেখলাম, যা ছিল তিতির পাখির ডিমের মতো।
মুখতাসার সহীহুল বুখারী (146)