1454 - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ الله صلى الله عليه وسلم: «كَيْفَ أَنْتُمْ إِذَا نَزَلَ ابْنُ مَرْيَمَ فِيكُمْ وَإِمَامُكُمْ مِنْكُمْ». (بخاري: 3449)
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল (সা.) বলেছেন: তোমাদের কেমন লাগবে, যখন মারইয়ামের পুত্র তোমাদের মাঝে নেমে আসবেন এবং তোমাদের ইমাম তোমাদের মধ্য থেকেই থাকবেন?
মুখতাসার সহীহুল বুখারী (1454)