1444 - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: سَمِعْتُ رسول الله صلى الله عليه وسلم يَقُولُ: «نِسَاءُ قُرَيْشٍ خَيْرُ نِسَاءٍ رَكِبْنَ الابِلَ، أَحْنَاهُ عَلَى طِفْلٍ وَأَرْعَاهُ عَلَى زَوْجٍ فِي ذَاتِ يَدِهِ». (بخاري: 3434)
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি: “কুরাইশ নারীরা হলো উটে চড়ে বেড়ানো নারীদের মধ্যে শ্রেষ্ঠ। তারা সন্তানের প্রতি সবচেয়ে বেশি স্নেহশীলা এবং স্বামীর ধন-সম্পদের ব্যাপারে সবচেয়ে বেশি যত্নশীল।”
মুখতাসার সহীহুল বুখারী (1444)