1402 - عَنْ أَبِي قَتَادَةَ رضي الله عنه قَالَ: قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: «الرُّؤْيَا الصَّالِحَةُ مِنَ اللَّهِ، وَالْحُلُمُ مِنَ الشَّيْطَانِ، فَإِذَا حَلَمَ أَحَدُكُمْ حُلُمًا يَخَافُهُ فَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ وَلْيَتَعَوَّذْ بِاللَّهِ مِنْ شَرِّهَا فَإِنَّهَا لا تَضُرُّهُ». (بخاري: 3292)
আবু ক্বাতাদা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী (সা.) বলেছেন, “ভালো স্বপ্ন আল্লাহ্‌র পক্ষ থেকে হয়, আর দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়। সুতরাং, তোমাদের কেউ যদি এমন কোনো স্বপ্ন দেখে যা তাকে ভীত করে, তবে সে যেন তার বাম দিকে আলতো করে থুথু ফেলে এবং এর অনিষ্ট থেকে আল্লাহ্‌র কাছে আশ্রয় চায়। তাহলে সেই স্বপ্ন তার কোনো ক্ষতি করবে না।”

মুখতাসার সহীহুল বুখারী (1402)