1362 - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: «قَالَ اللَّهُ تَعَالَى: يَشْتِمُنِي ابْنُ آدَمَ وَمَا يَنْبَغِي لَهُ أَنْ يَشْتِمَنِي وَيُكَذِّبُنِي وَمَا يَنْبَغِي لَهُ، أَمَّا شَتْمُهُ فَقَوْلُهُ إِنَّ لِي وَلَدًا، وَأَمَّا تَكْذِيبُهُ فَقَوْلُهُ لَيْسَ يُعِيدُنِي كَمَا بَدَأَنِي». (بخاري: 3193)
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (সা.) বলেছেন: আল্লাহ তাআলা বলেছেন: আদম সন্তান আমাকে গালি দেয়, অথচ আমাকে গালি দেওয়া তার জন্য শোভনীয় নয়। সে আমাকে মিথ্যাবাদী বলে, অথচ তার জন্য এটা করা উচিত নয়।
তার গালি হলো— তার এই কথা যে, আমার নাকি সন্তান আছে। আর তার মিথ্যা প্রতিপন্ন করা হলো— তার এই কথা যে, তিনি (আল্লাহ) আমাকে প্রথমবার যেভাবে সৃষ্টি করেছেন, সেভাবে আর ফিরিয়ে আনতে (পুনরুত্থিত করতে) পারবেন না।

মুখতাসার সহীহুল বুখারী (1362)