1341 - عَنِ ابْنِ عُمَرَ رضي الله عنهما: أَنَّ عُمَرَ رضي الله عنه أَصَابَ جَارِيَتَيْنِ مِنْ سَبْيِ حُنَيْنٍ فَوَضَعَهُمَا فِي بَعْضِ بُيُوتِ مَكَّةَ، قَالَ: فَمَنَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى سَبْيِ حُنَيْنٍ فَجَعَلُوا يَسْعَوْنَ فِي السِّكَكِ، فَقَالَ عُمَرُ: يَا عَبْدَ اللَّهِ، انْظُرْ مَا هَذَا؟ فَقَالَ: مَنَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى السَّبْيِ، قَالَ: اذْهَبْ فَأَرْسِلِ الْجَارِيَتَيْنِ. (بخاري: 3144)
ইবনু উমার (রা.) থেকে বর্ণিত। উমার (রা.) হুনায়নের যুদ্ধবন্দীদের মধ্য থেকে দু'জন দাসী লাভ করেছিলেন। এরপর তিনি তাদেরকে মক্কার কোনো এক ঘরে রেখেছিলেন। তিনি বলেন: এরপর রাসূলুল্লাহ (সা.) হুনায়নের যুদ্ধবন্দীদের প্রতি অনুগ্রহ করলেন (তাদের মুক্ত করে দিলেন)। ফলে তারা রাস্তায় ছোটাছুটি করতে লাগল। তখন উমার (রা.) বললেন, হে আবদুল্লাহ! দেখো তো কী হচ্ছে? তিনি (আবদুল্লাহ) বললেন, রাসূলুল্লাহ (সা.) বন্দীদের প্রতি অনুগ্রহ করেছেন (তাদের মুক্ত করে দিয়েছেন)। উমার (রা.) বললেন, যাও, দাসী দু'জনকেও মুক্ত করে দাও। (সহীহ বুখারী: ৩১৪৪)
মুখতাসার সহীহুল বুখারী (1341)