1263 - عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: «يَأْتِي زَمَانٌ يَغْزُو فِئَامٌ مِنَ النَّاسِ، فَيُقَالُ: فِيكُمْ مَنْ صَحِبَ النَّبِيَّ صلى الله عليه وسلم؟ فَيُقَالُ: نَعَمْ، فَيُفْتَحُ عَلَيْهِ، ثُمَّ يَأْتِي زَمَانٌ فَيُقَالُ: فِيكُمْ مَنْ صَحِبَ أَصْحَابَ النَّبِيِّ صلى الله عليه وسلم؟ فَيُقَالُ: نَعَمْ، فَيُفْتَحُ، ثُمَّ يَأْتِي زَمَانٌ فَيُقَالُ: فِيكُمْ مَنْ صَحِبَ صَاحِبَ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم؟ فَيُقَالُ: نَعَمْ، فَيُفْتَحُ». (بخاري: 2897)
আবু সাঈদ আল-খুদরী (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন: এমন এক সময় আসবে যখন মানুষের একটি দল (আল্লাহর পথে) যুদ্ধ করবে। তখন জিজ্ঞেস করা হবে: তোমাদের মধ্যে কি এমন কেউ আছেন, যিনি নবী (সা.)-এর সাহচর্য লাভ করেছেন? বলা হবে: হ্যাঁ। তখন তাদের বিজয় দেওয়া হবে। এরপর আরেক সময় আসবে, তখন জিজ্ঞেস করা হবে: তোমাদের মধ্যে কি এমন কেউ আছেন, যিনি নবী (সা.)-এর সাহাবীদের সাহচর্য লাভ করেছেন? বলা হবে: হ্যাঁ। ফলে বিজয় আসবে। এরপর আরেক সময় আসবে, তখন জিজ্ঞেস করা হবে: তোমাদের মধ্যে কি এমন কেউ আছেন, যিনি নবী (সা.)-এর সাহাবীদের সঙ্গীর (অর্থাৎ তাবেঈদের) সাহচর্য লাভ করেছেন? বলা হবে: হ্যাঁ। ফলে বিজয় আসবে।

মুখতাসার সহীহুল বুখারী (1263)