1190 - عَنِ ابْنِ عُمَرَ رضي الله عنهما: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَرَضَهُ يَوْمَ أُحُدٍ وَهُوَ ابْنُ أَرْبَعَ عَشْرَةَ سَنَةً فَلَمْ يُجِزْنِي، ثُمَّ عَرَضَنِي يَوْمَ الْخَنْدَقِ وَأَنَا ابْنُ خَمْسَ عَشْرَةَ سَنَةً فَأَجَازَنِي. (بخاري: 2664)
ইবনু উমার (রা.) থেকে বর্ণিত: আল্লাহর রাসূল (সা.) উহুদের যুদ্ধের দিন আমাকে (সৈন্য হিসেবে) পরিদর্শনের জন্য হাজির করলেন, তখন আমার বয়স ছিল চৌদ্দ বছর। তাই তিনি আমাকে (যুদ্ধে অংশগ্রহণের) অনুমতি দেননি। এরপর খন্দকের যুদ্ধের দিন তিনি আমাকে আবার পরিদর্শনের জন্য হাজির করলেন, তখন আমার বয়স ছিল পনেরো বছর। তখন তিনি আমাকে অনুমতি দিলেন।

মুখতাসার সহীহুল বুখারী (1190)