1157 - عن أَبَي هُرَيْرَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم: «إِذَا أَتَى أَحَدَكُمْ خَادِمُهُ بِطَعَامِهِ فَإِنْ لَمْ يُجْلِسْهُ مَعَهُ فَليُنَاوِلْهُ لُقْمَةً أَوْ لُقْمَتَيْنِ، أَوْ أُكْلَةً أَوْ أُكْلَتَيْنِ، فَإِنَّهُ وَلِيَ عِلاجَهُ». (بخاري: 2557)
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন: যখন তোমাদের কারো খাদেম তার জন্য খাবার নিয়ে আসে, তখন যদি সে তাকে নিজের সাথে বসাতে না পারে, তবে যেন তাকে এক বা দুই লোকমা, অথবা এক বা দুই গ্রাস খাবার দেয়। কারণ, সে-ই তো এটি প্রস্তুত করার দায়িত্ব পালন করেছে।
মুখতাসার সহীহুল বুখারী (1157)