1012 - عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما قَالَ: احْتَجَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَعْطَى الَّذِي حَجَمَهُ، وَلَوْ كَانَ حَرَامًا لَمْ يُعْطِهِ. (بخاري: 2103)
ইবনু আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী (সা.) শিঙ্গা লাগিয়েছিলেন (রক্তমোক্ষণ করিয়েছিলেন) এবং যিনি তাঁর শিঙ্গা লাগিয়েছিলেন, তাঁকে কিছু দিয়েছিলেন। যদি এটি হারাম হতো, তবে তিনি তাঁকে দিতেন না।

মুখতাসার সহীহুল বুখারী (1012)