أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا جَرِيرٌ، عَنْ ابْنِ شُبْرُمَةَ، قَالَ: قَالَ طَلْحَةُ لِأَهْلِ الْكُوفَةِ: «فِي النَّبِيذِ فِتْنَةٌ يَرْبُو فِيهَا الصَّغِيرُ، وَيَهْرَمُ فِيهَا الْكَبِيرُ»، قَالَ: وَكَانَ إِذَا كَانَ فِيهِمْ عُرْسٌ كَانَ طَلْحَةُ وَزُبَيْدٌ يَسْقِيَانِ اللَّبَنَ وَالْعَسَلَ، فَقِيلَ لِطَلْحَةَ: أَلَا تَسْقِيهِمُ النَّبِيذَ؟ قَالَ: «إِنِّي أَكْرَهُ أَنْ يَسْكَرَ مُسْلِمٍ فِي سَبَبِي»تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح الإسناد مقطوعتحقيق الشيخ زبیر العلیزي الباكستاني: إسنادہ صحیح
ইব্ন শুবরুমা (রাহিমাহুল্লাহ) হতে বর্ণিত, তিনি বলেন, তালহা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কূফাবাসীদের সম্পর্কে বলেন যে, তারা নাবীযের ব্যাপারে এক পরীক্ষার সম্মুখীন হয়েছে। ছোট তাতে বড় হচ্ছে আর বৃদ্ধ তাতে আরও বার্ধক্যে উপনীত হচ্ছে। ইব্ন শুবরুমা (রাহিমাহুল্লাহ) বলেনঃ যখন কোন বিবাহ হতো, তখন তালহা এবং যুবায়র (রাদ্বিয়াল্লাহু আনহুমা) লোকদেরকে দুধ এবং মধু পান করাতেন। কেউ তালহা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে জিজ্ঞাসা করলো, আপনি নাবীয পান করান না কেন? তিনি বললেনঃ আমি এটা পছন্দ করি না যে, আমার কারণে কোন মুসলমান নেশাগ্রস্থ হোক।
সুনান আন-নাসাঈ (5757)