أَخْبَرَنَا عَلِيُّ بْنُ شُعَيْبٍ، قَالَ: حَدَّثَنَا مَعْنٌ، قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ دَخَلَ عَلَى أَبِي طَلْحَةَ الْأَنْصَارِيِّ يَعُودُهُ، فَوَجَدَ عِنْدَهُ سَهْلَ بْنَ حُنَيْفٍ، فَأَمَرَ أَبُو طَلْحَةَ إِنْسَانًا يَنْزَعُ نَمَطًا تَحْتَهُ، فَقَالَ لَهُ سَهْلٌ: لِمَ تَنْزِعُ؟ قَالَ: لِأَنَّ فِيهِ تَصَاوِيرُ، وَقَدْ قَالَ فِيهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا قَدْ عَلِمْتَ، قَالَ: أَلَمْ يَقُلْ «إِلَّا مَا كَانَ رَقْمًا فِي ثَوْبٍ»؟ قَالَ: بَلَى، وَلَكِنَّهُ أَطْيَبُ لِنَفْسِيتحقيق الشيخ ناصر الدين الألباني: صحيحتحقيق الشيخ زبیر العلیزي الباكستاني: إسنادہ صحیح
উবায়দুল্লাহ্‌ইব্‌ন আবদুল্লাহ্‌(রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত, তিনি আবূ তাল্‌হা আনসারী (রাদ্বিয়াল্লাহু আনহুমা)–কে তাঁর রুগ্নাবস্থায় দেখতে গেলে তাঁর নিকট সাহ্‌ল ইব্‌ন হুনায়ফকে দেখতে পান। আবূ তাল্‌হা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এক ব্যক্তিকে তাঁর নিচ বিছানা বের করে ফেলতে আদেশ করলেন। তখন সাহ্‌ল (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাঁকে বললেনঃ কেন বের করবেন? তিনি বললেনঃ কেননা তাতে ছবি রয়েছে। এ ব্যাপারে রাসূলুল্লাহ্‌(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যা বলেছেন, তা তো তুমি জান। সাহ্‌ল বললেনঃ তিনি কি বলেন নি যে, কাপড়ে নক্‌শারূপে থাকলে কোন ক্ষতি নেই? আবূ তাল্‌হা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) উত্তর করলেনঃ হ্যাঁ, কিন্তু আমার মনের জন্য এটাই বেশি স্বস্তিকর।

সুনান আন-নাসাঈ (5349)