أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ وَهُوَ ابْنُ الْحَارِثِ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، أَنَّ رَجُلًا أَخْبَرَ ابْنَ عُمَرَ أَنَّ رَافِعَ بْنَ خَدِيجٍ، يَأْثُرُ فِي كِرَاءِ الْأَرْضِ حَدِيثًا، فَانْطَلَقْتُ مَعَهُ أَنَا وَالرَّجُلُ الَّذِي أَخْبَرَهُ، حَتَّى أَتَى رَافِعًا فَأَخْبَرَهُ رَافِعٌ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ كِرَاءِ الْأَرْضِ»، فَتَرَكَ عَبْدُ اللَّهِ كِرَاءَ الْأَرْضِتحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح الإسنادتحقيق الشيخ زبیر العلیزي الباكستاني: حسن
নাফে’ (রাহিমাহুল্লাহ) হতে বর্ণিত, এক ব্যক্তি ইব্ন উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) -কে সংবাদ দিল যে, রাফে’ ইব্ন খাদীজ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) জমি কেরায়া দেয়ার ব্যাপারে একটি হাদীস বর্ণনা করেন। নাফে’ বলেনঃ আমি এবং সংবাদদাতা আবদুল্লাহ্ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) -এর সাথে রাফে’ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) -এর নিকট যাই। তখন রাফে’ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাঁকে বললেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জমি কেরায়া দিতে নিষেধ করেছেন। সেদিন হতে তিনি তা পরিত্যাগ করেন।
সুনান আন-নাসাঈ (3913)