أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ عَوْنٍ، عَنْ نَافِعٍ، كَانَ ابْنُ عُمَرَ يَأْخُذُ كِرَاءَ الْأَرْضِ، فَبَلَغَهُ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ شَيْءٌ، فَأَخَذَ بِيَدِي فَمَشَى إِلَى رَافِعٍ وَأَنَا مَعَهُ، فَحَدَّثَهُ رَافِعٌ، عَنْ بَعْضِ عُمُومَتِهِ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ كِرَاءِ الْأَرْضِ» فَتَرَكَ عَبْدُ اللَّهِ بَعْدُتحقيق الشيخ ناصر الدين الألباني: صحيحتحقيق الشيخ زبیر العلیزي الباكستاني: صحیح مسلم
নাফে’ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত, ইব্ন উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) জমির কেরায়া গ্রহণ করতেন। এরপর তাঁর নিকট রাফে’ ইব্ন খাদীজ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে কিছু সংবাদ পৌঁছায়। তিনি আমার হাত ধরে রাফে’ ইব্ন খাদীজা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) -এর নিকট নিয়ে যান। রাফে’ ইব্ন খাদীজ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাঁর চাচা হতে হাদীস বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জমি কেরায়া দিতে নিষেধ করেছেন। এরপর থেকে আবদুল্লাহ্ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) জমির কেরায়া দেয়া পরিত্যাগ করেন।
সুনান আন-নাসাঈ (3909)