أَخْبَرَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَمِعَ مُحَمَّدَ بْنَ قَيْسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى الْمِنْبَرِ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ إِنْ ضَرَبْتُ بِسَيْفِي فِي سَبِيلِ اللَّهِ صَابِرًا مُحْتَسِبًا مُقْبِلًا غَيْرَ مُدْبِرٍ حَتَّى أُقْتَلَ، أَيُكَفِّرُ اللَّهُ عَنِّي خَطَايَايَ؟ قَالَ: «نَعَمْ» فَلَمَّا أَدْبَرَ دَعَاهُ، فَقَالَ: " هَذَا جِبْرِيلُ يَقُولُ: إِلَّا أَنْ يَكُونَ عَلَيْكَ دَيْنٌ "تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيحتحقيق الشيخ زبیر العلیزي الباكستاني: صحیح مسلم
আবদুল্লাহ ইব্‌ন আবূ কাতাদা তাঁর পিতা কাতাদা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে হতে বর্ণিত, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মিম্বরের উপর থাকাবস্থায় এক ব্যক্তি এসে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্‌! আমি যদি আমার এ তলোয়ার দিয়ে ধৈর্যসহকারে সওয়াবের নিয়্যতে সামনে অগ্রসর হয়ে পিছু না হটে আল্লাহ্‌র রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই; তাহলে কি আমার পাপসমূহ আল্লাহ্‌ ক্ষমা করে দিবেন? তিনি বললেনঃ হ্যাঁ। লোকটি চলে যেতে লাগলে তাকে ডেকে বললেনঃ ইনি হলেন জিব্‌রীল, তিনি (এসে) বলেছেন- তোমার উপর ঋণ থাকলে তা ব্যতীত।

সুনান আন-নাসাঈ (3158)