أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ سَعِيدٍ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو سَعِيدٍ، قَالَ: «كُنَّا نُسَافِرُ فِي رَمَضَانَ فَمِنَّا الصَّائِمُ، وَمِنَّا الْمُفْطِرُ لَا يَعِيبُ الصَّائِمُ عَلَى الْمُفْطِرِ، وَلَا يَعِيبُ الْمُفْطِرُ عَلَى الصَّائِمِ»تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيحتحقيق الشيخ زبیر العلیزي الباكستاني: صحیح مسلم
আবূ সাঈদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত, তিনি বলেছেনঃ আমরা একবার রমযান মাসে সফর করছিলাম। আমাদের কতেক সাওম (রোযা) পালনকারী ছিলেন আর কতেক সাওম (রোযা) ভঙ্গকারী ছিলেন। কিন্তু আমাদের সাওম (রোযা) পালনকারীরাও সাওম (রোযা) ভঙ্গকারীদের তিরস্কার করছিলেন না আর সাওম (রোযা) ভঙ্গকারীরাও সাওম (রোযা) পালনকারীদের তিরস্কার করছিলেন না।
সুনান আন-নাসাঈ (2309)