أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ، قَالَ: سَمِعْتُ الشَّعْبِيَّ، يَقُولُ: سَهَا عَلْقَمَةُ بْنُ قَيْسٍ فِي صَلَاتِهِ، فَذَكَرُوا لَهُ بَعْدَ مَا تَكَلَّمَ، فَقَالَ: أَكَذَلِكَ يَا أَعْوَرُ؟ قَالَ: نَعَمْ، فَحَلَّ حُبْوَتَهُ، ثُمَّ سَجَدَ سَجْدَتَيِ السَّهْوِ، وَقَالَ: «هَكَذَا فَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» قَالَ: وَسَمِعْتُ الْحَكَمَ، يَقُولُ: كَانَ عَلْقَمَةُ صَلَّى خَمْسًاتحقيق الشيخ ناصر الدين الألباني: صحيحتحقيق الشيخ زبیر العلیزي الباكستاني: إسنادہ صحیح
শাবী (রাহিমাহুল্লাহ) হতে বর্ণিত, যে, (একদা) আলকামা ইবন কায়স (রাহিমাহুল্লাহ) সালাতে ভুল করে ফেললে (সালাত শেষে) কথা বলার পর লোকেরা তাঁকে স্মরন করিয়ে দিলে তিনি বললেন, হে আওয়ার! ঘটনা কি এরুপই? তিনি বললেন, হ্যাঁ। তখন তিনি বাহু বন্ধন খুলে ফেলে সহুর (ভুলের) জন্য দুটি সিজদা করলেন, এবং বললেন যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এরুপই করেছিলেন। রাবী বলেন, আমি হাকাম (রাহিমাহুল্লাহ)-কে বলতে শুনেছি যে, আলকামা (রাহিমাহুল্লাহ) সে দিন পাঁচ রাক’আত আদায় করে ফেলছিলেন।
সুনান আন-নাসাঈ (1257)