أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَصَمِّ قَالَ: سُئِلَ أَنَسُ بْنُ مَالِكٍ عَنِ التَّكْبِيرِ فِي الصَّلَاةِ فَقَالَ: «يُكَبِّرُ إِذَا رَكَعَ، وَإِذَا سَجَدَ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ السُّجُودِ، وَإِذَا قَامَ مِنَ الرَّكْعَتَيْنِ»، فَقَالَ حُطَيْمٌ: عَمَّنْ تَحْفَظُ هَذَا؟ فَقَالَ: عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبِي بَكْرٍ، وَعُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، ثُمَّ سَكَتَ، فَقَالَ لَهُ حُطَيْمٌ: وَعُثْمَانُ؟ قَالَ: وَعُثْمَانُتحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح الإسنادتحقيق الشيخ زبیر العلیزي الباكستاني: إسنادہ صحیح
আবদুর রহমান ইবন আমাম (রাহিমাহুল্লাহ) হতে বর্ণিত, আনাস ইবন মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) সালাতে তাকবীর বলা সম্পর্কে জিজ্ঞাসিত হলে বললেন, (মুসল্লী) তাকবীর বলবে, যখন সে রুকূতে যাবে, সিজদায় যাবে, সিজদা থেকে তাঁর মাথা ওঠাবে এবং যখন দ্বিতীয় রাক’আত থেকে দাঁড়াবে। হুতায়ম (রাহিমাহুল্লাহ) [আনাস ইবন মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে] প্রশ্ন করলেন, কার কাছ থেকে আপনি এগুলো শুনে মনে রেখেছেন? তিনি বললেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আবু বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এবং ঊমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে। তখন হুতায়ম (রাহিমাহুল্লাহ) তাঁকে বললেন, আর উসমান (রা)? তিনি বললেন, উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকেও (শুনে মনে রেখেছি)।

সুনান আন-নাসাঈ (1179)