حَدَّثَنَا ابْنُ السَّرْحِ، وَسُلَيْمَانُ بْنُ دَاوُدَ، قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي ابْنُ أَبِي ذِئْبٍ، وَيُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عَبَّادُ بْنُ تَمِيمٍ الْمَازِنِيُّ، أَنَّهُ سَمِعَ عَمَّهُ، - وَكَانَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمًا يَسْتَسْقِي فَحَوَّلَ إِلَى النَّاسِ ظَهْرَهُ يَدْعُو اللَّهَ عَزَّ وَجَلَّ - قَالَ سُلَيْمَانُ بْنُ دَاوُدَ وَاسْتَقْبَلَ الْقِبْلَةَ وَحَوَّلَ رِدَاءَهُ ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ - قَالَ ابْنُ أَبِي ذِئْبٍ - وَقَرَأَ فِيهِمَا زَادَ ابْنُ السَّرْحِ يُرِيدُ الْجَهْرَ .تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح ق وليس عند م القراءة والجهرتحقيق الشيخ زبیر العلیزي الباكستاني: صحیح بخاری (1023) صحیح مسلم (894)تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح . ابن شهاب : هو محمد بن مسلم الزُّهري، ويونس : هو ابن يزيد الأيلى، وابن أبي ذئب : هو محمد بن عبد الرحمن بن المغيرة، وابن وهب : هو عبد الله، وسليمان بن داود : هو أبو الربيع المَهري، وابن السرح : هو أبو الطاهر أحمد ابن عمرو بن السرح . وأخرجه النسائي في " الكبرى " ( ١٨٢٣ ) من طريق عبد الله بن وهب، بهذا الإسناد . وأخرجه مسلم ( ٨٩٤ ) من طريق عبد الله بن وهب، عن يونس بن يزيد وحده، به . وأخرجه البخاري ( ١٠٢٤ ) و ( ١٠٢٥ ) ، والنسائي ( ١٨٢٥ ) و ( ١٨٤٠ ) من طرق عن ابن أبي ذئب وحده، به . وهو في " مسند أحمد " ( ١٦٤٣٦ ) و ( ١٦٤٣٩ ). وانظر ما قبله، وما بعده .
ইবনু শিহাব (রাহিমাহুল্লাহ) হতে বর্ণিত, তিনি বলেন, আমাকে ‘আব্বাদ ইবনু তামীম আল-মাযিনী (রাহিমাহুল্লাহ) জানালেন, তিনি তার চাচাকে– যিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর অন্যতম সহাবী ছিলেন- বলতে শুনেছেন, একদা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইসতিসকা সালাতের জন্য বের হলেন এবং লোকদের দিকে পিঠ ফিরিয়ে মহা মহীয়ান আল্লাহর কাছে দু‘আ করেন।
বর্ণনাকারী সুলায়মান ইবনু দাঊদ বলেন, তিনি ক্বিবলাহমুখী হয়ে স্বীয় চাদর উল্টিয়ে নিয়ে দু’ রাক‘আত সালাত আদায় করেন। ইবনু আবূ যি’বের বর্ণনায় রয়েছে, তিনি উভয় রাক‘আতে ক্বিরাআত পাঠ করেন। ইবনুস সারাহ্র বর্ণনায় রয়েছে, তিনি ক্বিরাআতে উচ্চস্বরে পাঠ করেছেন।
সহীহঃ বুখারী ও মুসলিম। তবে মুসলিমে ক্বিরাআত ও উচ্চস্বরে পাঠের কথা নেই।
বর্ণনাকারী সুলায়মান ইবনু দাঊদ বলেন, তিনি ক্বিবলাহমুখী হয়ে স্বীয় চাদর উল্টিয়ে নিয়ে দু’ রাক‘আত সালাত আদায় করেন। ইবনু আবূ যি’বের বর্ণনায় রয়েছে, তিনি উভয় রাক‘আতে ক্বিরাআত পাঠ করেন। ইবনুস সারাহ্র বর্ণনায় রয়েছে, তিনি ক্বিরাআতে উচ্চস্বরে পাঠ করেছেন।
সহীহঃ বুখারী ও মুসলিম। তবে মুসলিমে ক্বিরাআত ও উচ্চস্বরে পাঠের কথা নেই।
সুনান আবী দাউদ (1162)