حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ شَرِيكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُصْمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ فِي ثَقِيفٍ كَذَّابٌ وَمُبِيرٌ ‏"‏ ‏.‏تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيحتحقيق الشيخ زبیر العلیزي الباكستاني: صحیح
ইবনু ‘উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সাক্বীফ গোত্রে এক চরম মিথ্যাবাদী ও এক নরঘাতকের সৃষ্টি হবে।



সহীহঃ মুসলিম (২১২৩) নং হাদীস পূর্বে বর্ণিত হয়েছে।



‘আব্দুর রহমান ইবনু ওয়াক্বিদ আবূ মুসলিম শারীক (রাহিমাহুল্লাহ)-এর সনদে উপরের হাদীসের একই রকম বর্ণনা করেছেন। ‘আবদুল্লাহ ইবনু উস্‌ম–এর উপনাম আবূ ‘উলওয়ান, তিনি কুফার অধিবাসী।

আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি গারীব। এ হাদীস আমরা শুধুমাত্র শারীকের সনদে অবগত হয়েছি। শারীক (রাহিমাহুল্লাহ) বলেন, ‘আবদুল্লাহ ইবনু ‘আসিম। ইসরাঈলও এই শাইখ হতে বর্ণনা করেছেন, কিন্তু তিনি বলেন, ‘আবদুল্লাহ ইবনু ‘ইস্‌মাহ্‌। এ অনুচ্ছেদে আসমা বিনতু আবী বাক্‌র (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কর্তৃকও হাদীস বর্ণিত আছে।

সুনান আত-তিরমিযী (3944)