حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا عَمْرُو بْنُ وَاقِدٍ، عَنْ يُونُسَ بْنِ حَلْبَسٍ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ، قَالَ لَمَّا عَزَلَ عُمَرُ بْنُ الْخَطَّابِ عُمَيْرَ بْنَ سَعِيدٍ عَنْ حِمْصَ، وَلَّى مُعَاوِيَةَ فَقَالَ النَّاسُ عَزَلَ عُمَيْرًا وَوَلَّى مُعَاوِيَةَ ‏.‏ فَقَالَ عُمَيْرٌ لاَ تَذْكُرُوا مُعَاوِيَةَ إِلاَّ بِخَيْرٍ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ اللَّهُمَّ اهْدِ بِهِ ‏"‏ ‏.

‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ ‏.‏ قَالَ وَعَمْرُو بْنُ وَاقِدٍ يُضَعَّفُ ‏.‏تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيرهتحقيق الشيخ زبیر العلیزي الباكستاني: إسنادہ ضعيف جدًا، عمرو بن واقد متروک ، و الحدیث السابق (الأصل: 3842) یغني، عنہ ، (انوار الصحیفہ ص 313)
আবূ ইদরিস আল-খাওলানী (রাহিমাহুল্লাহ) হতে বর্ণিত, তিনি বলেন, ‘উমার ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) যখন ‘উমাইর ইবনু সা’দ (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে পদচ্যুত করে সে পদে মু’আবিয়াহ্‌ (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে হিমসের গভর্নর নিযুক্ত করলেন তখন লোকেরা বলল, তিনি ‘উমাইরকে পদচ্যুত করে সে পদে ম’আবিয়াহ্‌কে শাসক নিযুক্ত করেছেন। ‘উমাইর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, তোমরা মু’আবিয়াহ্‌কে ভালভাবে স্মরণ কর। কেননা রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে আমি বলতে শুনেছিঃ “হে আল্লাহ্‌! তুমি তার মাধ্যমে (লোকদের) পথ দেখাও।



পূর্বের হাদীসের সহায়তায় সহীহ।



আবূ 'ঈসা বলেন, হাদীসটি গারীব। ‘আমর ইবনু ওয়াক্বীদকে দুর্বল মনে করা হয়।

সুনান আত-তিরমিযী (3843)