وَرُوِيَ عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ ‏ "‏ إِذَا وُضِعَ الْعَشَاءُ وَأُقِيمَتِ الصَّلاَةُ فَابْدَءُوا بِالْعَشَاءِ ‏"‏ ‏.‏ قَالَ وَتَعَشَّى ابْنُ عُمَرَ وَهُوَ يَسْمَعُ قِرَاءَةَ الإِمَامِ ‏.‏ قَالَ حَدَّثَنَا بِذَلِكَ هَنَّادٌ حَدَّثَنَا عَبْدَةُ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ ‏.‏تحقيق الشيخ زبیر العلیزي الباكستاني: متفق علیہتحقيق الشيخ شعيب الأرناؤوط: صحيح، وأخرجه البخاري (٦٧٣)، ومسلم (٥٥٩)، وأبو داود (٣٧٥٧)، وابن ماجه (٩٣٤)، وهو في "مسند أحمد" (٤٧٠٩)، و"صحيح ابن حبان" (٢٠٦٧).
ইবনু ‘উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট হতে বর্ণিত, তিনি বলেছেনঃ “যখন রাতের খাবার উপস্থিত করা হয় এবং নামাযেরও ইকামত দেওয়া তখন প্রথমে খাবার খেয়ে নাও। ”



সহীহ্। বুখারী ও মুসলিম।



ইমামের কিরাআতের শব্দ শুনার পরও ইবনু ‘উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) “প্রথমে খাবার খেয়ে নিতেন।”

তিরমিযী বলেনঃ আমাদের ইহা বর্ণনা করেছেন হান্নাদ, তিনি ‘আবদাহ হতে, তিনি ‘উবাইদুল্লাহ হতে, তিনি নাফি’ হতে, তিনি ইবনু ‘উমার হতে।

সুনান আত-তিরমিযী (354)