حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ الْبَزَّازُ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنِ الْحَسَنِ، فِي قَوْلِهِ ‏:‏ ‏(‏ ربَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً ‏)‏ قَالَ فِي الدُّنْيَا الْعِلْمَ وَالْعِبَادَةَ وَفِي الآخِرَةِ الْجَنَّةَ ‏.تحقيق الشيخ زبیر العلیزي الباكستاني: إسنادہ ضعيف، ھشام بن حسان عنعن ، ولکن مفہوم الحدیث صحیح بأدلۃ أخری، (انوار الصحیفہ ص 296)
হাসান (রাহিমাহুল্লাহ) হতে বর্ণিত, “রাব্বানা আ-তিনা ফিদ্দুনইয়া হাসানাতাওঁ ওয়াফিল আ-খিরাতি হাসানাহ” এই আয়াতের ব্যাখ্যায় হাসান (রাহিমাহুল্লাহ) বলেনঃ দুনিয়ার কল্যান হল জ্ঞান ও ইবাদাত, আখিরাতের কল্যাণ হল জান্নাত।



হাসান লিগাইরিহীঃ তাফসীর ত্বাবারী (৪/২০৫)।



মুহাম্মাদ ইবনুল মুসান্না খালিদ ইবনুল হারিস হতে, তিনি হুমাইদ হতে, তিনি সাবিত হতে, তিনি আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে এই সূত্রে উপরিউক্ত হাদীসের মতই বর্ণনা করেছেন।

সুনান আত-তিরমিযী (3488)