حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ عَبْدِ الأَعْلَى، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَلِيٍّ، رضى الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ ‏:‏ ‏(‏أتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ ‏)‏ قَالَ شُكْرُكُمْ تَقُولُونَ مُطِرْنَا بِنَوْءِ كَذَا وَكَذَا وَبِنَجْمِ كَذَا وَكَذَا ‏"‏ ‏.

‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ لاَ نَعْرِفُهُ مَرْفُوعًا إِلاَّ مِنْ حَدِيثِ إِسْرَائِيلَ ‏.تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف الإسنادتحقيق الشيخ زبیر العلیزي الباكستاني: إسنادہ ضعيف، عبد الأعلی الثعلبي ضعیف ، وحدیث مسلم (127/ 73) یغني عنہ، ، (انوار الصحیفہ ص 288)
আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর এ বাণী : “ আর তোমরা মিথ্যা বলাকে তোমাদের উপজীব্য করে নিয়েছ” (সূরাঃ আল- ওয়াক্বিয়াহ-৮২) প্রসঙ্গে বলেনঃ তোমাদের কৃতজ্ঞতা হল এই যে , তোমরা বলে থাক : অমুক অমুক তারকার উসীলায় আমাদের উপর বৃষ্টি বর্ষিত হয়েছে ইত্যাদি ইত্যাদি।



সনদ দুর্বল



আবূ ঈসা বলেন : এ হাদীসটি হাসান গারীব। আমারা শুধুমাত্র ইসরাঈলের সূত্রেই এ হাদীসটি মারফূরূপে জেনেছি। সুফিয়ান এ হাদীস আবদুল আলা হতে উপরোক্ত সনদে বর্ণনা করেছেন , কিন্তু মারফূ হিসেবে নয়।

সুনান আত-তিরমিযী (3295)