حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، قَالَ تَلَتْ عَائِشَةُ هَذِهِ الآيَةَ : ( يَوْمَ تُبَدَّلُ الأَرْضُ غَيْرَ الأَرْضِ ) قَالَتْ يَا رَسُولَ اللَّهِ فَأَيْنَ يَكُونُ النَّاسُ قَالَ " عَلَى الصِّرَاطِ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ عَنْ عَائِشَةَ .تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيحتحقيق الشيخ زبیر العلیزي الباكستاني: صحیح مسلم
মাসরুক্ব (রাহিমাহুল্লাহ) হতে বর্ণিত, তিনি বলেন, ‘আয়িশাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এ আয়াতে তিলাওয়াত করলেন (অনুবাদ) : “যে দিন পৃথিবী পরিবর্তিত হয়ে্ অন্য পৃথিবী হবে—’’ - (সূরা ইবরাহীম ৪৮)। ‘আয়িশাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, হে আল্লাহর রাসুল! সে সময় মানুষ কোথায় থাকবে? রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ পুলসিরাতের উপর।
সহীহ : ইবনু মা-জাহ (৪২৭৯) , মুসলিম।
আবু ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। এটি অন্য সুত্রেও ‘আয়িশাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত হয়েছে।
সহীহ : ইবনু মা-জাহ (৪২৭৯) , মুসলিম।
আবু ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। এটি অন্য সুত্রেও ‘আয়িশাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত হয়েছে।
সুনান আত-তিরমিযী (3121)