حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا أَبُو عُثْمَانَ، شَيْخٌ لَهُ عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهُ ‏ "‏ يَا بُنَىَّ ‏"‏ ‏.‏ وَفِي الْبَابِ عَنِ الْمُغِيرَةِ وَعُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ ‏.

‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ ‏.‏ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ عَنْ أَنَسٍ ‏.‏ وَأَبُو عُثْمَانَ هَذَا شَيْخٌ ثِقَةٌ وَهُوَ الْجَعْدُ بْنُ عُثْمَانَ وَيُقَالُ ابْنُ دِينَارٍ وَهُوَ بَصْرِيٌّ وَقَدْ رَوَى عَنْهُ يُونُسُ بْنُ عُبَيْدٍ وَغَيْرُ وَاحِدٍ مِنَ الأَئِمَّةِ ‏.‏تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح
আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে “হে আমার পুত্র” বলে সম্বোধন করেছেন।



সহীহঃ সহীহাহ (২৯৫৭), মুসলিম



মুগীরাহ ও উমার ইবনু আলী সালামাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে । আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ এবং উক্ত সূত্রে গরীব এছাড়া অন্য সূত্রেও আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে এ হাদীসটি বর্ণিত হয়েছে । বর্ণনাকারী আবূ ‘উসমান হলেন হাদীসের নির্ভরযোগ্য শাইখ । তার নাম আল-জাদ ইবনু ‘উসমান । তাকে ইবনু দীনারও বলা হয় । তিনি বাসরার অধিবাসী । ইউনুস ইবনু ‘উবাইদ, শু’বাহ এবং একাধিক ইমাম তার সূত্রে হাদীস বর্ণনা করেছেন ।

সুনান আত-তিরমিযী (2831)