حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ الأَزْرَقُ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ، حَدَّثَنِي مَوْلَى، أَسْمَاءَ عَنِ ابْنِ عُمَرَ، قَالَ سَمِعْتُ عُمَرَ، يَذْكُرُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ لَبِسَ الْحَرِيرَ فِي الدُّنْيَا لَمْ يَلْبَسْهُ فِي الآخِرَةِ ‏"‏ ‏.‏ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَحُذَيْفَةَ وَأَنَسٍ وَغَيْرِ وَاحِدٍ وَقَدْ ذَكَرْنَاهُ فِي كِتَابِ اللِّبَاسِ ‏.

‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ قَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ عُمَرَ ‏.‏ وَمَوْلَى أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ اسْمُهُ عَبْدُ اللَّهِ وَيُكْنَى أَبَا عُمَرَ وَقَدْ رَوَى عَنْهُ عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ وَعَمْرُو بْنُ دِينَارٍ ‏.‏تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيحتحقيق الشيخ زبیر العلیزي الباكستاني: بخاری ومسلم
ইবনু ‘উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত, তিনি বলেন, আমি ‘উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে উল্লেখ করতে শুনেছি যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ দুনিয়াতে যে লোক রেশমী কাপড় পরবে, সে আখিরাতে তা পরতে পারবে না।



সহীহঃ গায়তাতুল মারাম (৭৮), বুখারী ও মুসলিম



‘আলী, হুযাইফাহ, আনাস (রাযীঃ) প্রমুখ সাহাবীদের মতে এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে যা আমি কিতাবুল লিবাসে উল্লেখ করেছি (১৭২০ নং হাদীসের অধীনে দ্রঃ) আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান স হীহ । আবূ ‘আমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে এটি ভিন্ন সূত্রেও ব র্ণিত আছে । আবূ ‘আমর- এর নাম ;আব্দুল্লাহ এবং উপনাম আবূ ‘আমর । আতা ইবনু আবী রাবাহ ও ‘আমর ইবনু দীনার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাঁর সূত্রে হাদীস বর্ণনা করেছেন ।

সুনান আত-তিরমিযী (2817)