حَدَّثَنَا سُوَيْدٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لَعَنَ اللَّهُ الْوَاصِلَةَ وَالْمُسْتَوْصِلَةَ وَالْوَاشِمَةَ وَالْمُسْتَوْشِمَةَ " . قَالَ نَافِعٌ الْوَشْمُ فِي اللِّثَةِ . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَمَعْقِلِ بْنِ يَسَارٍ وَأَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ وَابْنِ عَبَّاسٍ .تحقيق الشيخ زبیر العلیزي الباكستاني: متفق علیہ
ইবনু 'উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে পরচুলা বানায় এবং যে তা ব্যবহার করে, যে উলকি আঁকে এবং অন্যকে দিয়ে আঁকায়, আল্লাহ তা'আলা তাদেরকে লা'নাত করেছেন। নাফি' ( রাহ:) বলেন, উলকি আঁকা হয় সাধারণত : নীচের মাড়িতে।
সহীহ : ইবনু মা-জাহ (১৯৮৭), বুখারি ও মুসলিম।
আবূ 'ঈসা বলেন, এ হাদীস হাসান সহীহ। 'আয়িশাহ্, মা'কিল ইবনু ইয়াসার, আসমা বিনতু আবূ বাকর ও ইবনু 'আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। মুহাম্মদ ইবনু বাশশার- ইয়াহ্ইয়া ইবনু সা'ঈদ হতে, তিনি 'উবাইদুল্লাহ ইবনু 'উমার হতে, তিনি নাফি' হতে, তিনি ইবনু 'উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে, তিনি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে এই সূত্রে উপরোক্ত হাদীসের একই রকম হাদীস বর্ণনা করেছেন। এই সূত্রে বর্ণনাকারীগণ নাফি' ( রাহ:) -এর বক্তব্যটুকু উল্লেখ করেননি। আবূ 'ঈসা বলেন, এই হাদীসটিও হাসান সহীহ।

সুনান আত-তিরমিযী (2783)