حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ، عَنْ أَبِي مِجْلَزٍ، قَالَ خَرَجَ مُعَاوِيَةُ فَقَامَ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ وَابْنُ صَفْوَانَ حِينَ رَأَوْهُ ‏.‏ فَقَالَ اجْلِسَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ مَنْ سَرَّهُ أَنْ يَتَمَثَّلَ لَهُ الرِّجَالُ قِيَامًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ ‏"‏ ‏.‏ وَفِي الْبَابِ عَنْ أَبِي أُمَامَةَ ‏.

‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ ‏.‏تحقيق الشيخ زبیر العلیزي الباكستاني: حسن، مشکوۃ المصابیح (4699) وللحدیث شاھد قوي عند الطبراني (19/362)، قال معاذ: واخرجہ وابن سعد فی الطبقات (متمم الصحابۃ: 517، طبع مکتبۃ الخانجي:، 6/ 477) وسندہ صحیح
আবূ মিজলায (রাহিমাহুল্লাহ) হতে বর্ণিত, তিনি বলেন, মু‘আবিয়াহ্‌ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বাইরে বের হলে তাকে দেখে ‘আবদুল্লাহ ইবনুয যুবাইর ও ইবনু সাফ্‌ওয়ান দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, তোমরা দু’জনেই বস। আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে বলতে শুনেছিঃ এতে যে লোক আনন্দিত হয় যে, মানুষ তার জন্য মূর্তির মত দাঁড়িয়ে থাকুক, সে যেন জাহান্নামে তার বাসস্থান নির্দিষ্ট করে নেয়।



সহীহঃ মিশকাত (৪৬৯৯)



আবূ উমামাহ্‌ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান। হান্নাদ-আবূ উসামাহ্‌ হতে, তিনি হাবীব ইবনুশ্‌ শাহীদ হতে, তিনি আবূ মিজলায হতে, তিনি মু‘আবিয়াহ্‌ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে, তিনি নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হতে এই সূত্রে উপরোক্ত হাদীসের সমার্থবোধক হাদীস বর্ণনা করেছেন।

সুনান আত-তিরমিযী (2755)