حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ، أَخْبَرَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، قَالَ ذَهَبَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم يُصْلِحُ بَيْنَ بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ . بِمِثْلِ حَدِيثِهِمْ وَزَادَ فَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَخَرَقَ الصُّفُوفَ حَتَّى قَامَ عِنْدَ الصَّفِّ الْمُقَدَّمِ . وَفِيهِ أَنَّ أَبَا بَكْرٍ رَجَعَ الْقَهْقَرَى .
৮৩৭-(১০৪/...) মুহাম্মাদ ইবনু আবদুল্লাহ ইবনু বাযী (রহঃ) ..... সাহল ইবনু সা'দ আস সাইদী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে উপরোক্ত হাদীসের ন্যায় বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বানী 'আমর ইবনু আওফ গোত্রের অভ্যন্তরীণ বিবাদ মীমাংসা করতে গেলেন। ..... পরবর্তী বর্ণনা উপরের হাদীসের অনুরূপ। এ বর্ণনায় আরো আছেঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পিছনের লাইন ভেঙ্গে সামনের লাইনে আসলেন। আর আবূ বাকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) উল্টো পিঠে পিছনে চলে আসলেন। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৮৩৩, ইসলামিক সেন্টারঃ ৮৪৬)
We were told by Muhammad ibn ʿAbd Allāh ibn Bazīʿ, who said: ʿAbd al-Aʿlā informed us, who said: ʿUbayd Allāh narrated to us, from Abū Ḥāzim, from Sahl ibn Saʿd al-Sāʿidī, who said: The Prophet of Allāh, peace and blessings be upon him, went to reconcile between the Banū ʿAmr ibn ʿAwf — similar to their hadith, with the addition: Then the Messenger of Allāh, peace and blessings be upon him, came and broke through the rows until he stood at the front row. And in it: that Abū Bakr stepped backward.

সহীহ মুসলিম (837)