حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ، وَمُحَمَّدُ بْنُ مِهْرَانَ الرَّازِيُّ، - وَاللَّفْظُ لاِبْنِ عَبَّادٍ - حَدَّثَنَا حَاتِمٌ، - وَهُوَ ابْنُ إِسْمَاعِيلَ - عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حُمَيْدٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ طَلْحَةَ، قَالَ سَمِعْتُ أَبَا أُسَيْدٍ، خَطِيبًا عِنْدَ ابْنِ عُتْبَةَ فَقَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " خَيْرُ دُورِ الأَنْصَارِ دَارُ بَنِي النَّجَّارِ وَدَارُ بَنِي عَبْدِ الأَشْهَلِ وَدَارُ بَنِي الْحَارِثِ بْنِ الْخَزْرَجِ وَدَارُ بَنِي سَاعِدَةَ " . وَاللَّهِ لَوْ كُنْتُ مُؤْثِرًا بِهَا أَحَدًا لآثَرْتُ بِهَا عَشِيرَتِي .
৬৩১৮-(১৭৮/...) মুহাম্মাদ ইবনু আব্বাদ ও মুহাম্মাদ ইবনু মিহরান (রহঃ) ..... ইবরাহীম ইবনু মুহাম্মাদ ইবনু তালহা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আবূ উসায়দ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কে ইবনু উতবার নিকট ভাষণ দিতে শুনেছি যে, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আনসারদের গৃহসমূহের মধ্যে সর্বোত্তম গৃহ হলো বানু নাজ্জারের ঘর, বানু আশহালের ঘর, বানু হারিস ইবনু খাযরাজের ঘর এবং বানু সাইদার ঘর। তিনি বলেন, আল্লাহর শপথ! আমি যদি আনসারদের উপরে কাউকে মর্যাদায় অগ্রাধিকার দিতাম তাহলে আমার কাওমকে অগ্রাধিকার দিতাম। (ইসলামিক ফাউন্ডেশন ৬১৯৬, ইসলামিক সেন্টার ৬২৪২)
Muhammad ibn ʿAbbād and Muhammad ibn Mihrān al-Rāzī narrated to us — and the wording is that of Ibn ʿAbbād — Ḥātim, who is Ibn Ismāʿīl, narrated to us from ʿAbd al-Raḥmān ibn Ḥumayd, from Ibrāhīm ibn Muḥammad ibn Ṭalḥah, who said: I heard Abū Usayd giving a sermon in the presence of Ibn ʿUtbah, and he said: The Messenger of Allah, peace and blessings be upon him, said: "The best of the dwellings of the Anṣār are the dwelling of the Banū al-Najjār, the dwelling of the Banū ʿAbd al-Ashhal, the dwelling of the Banū al-Ḥārith ibn al-Khazraj, and the dwelling of the Banū Sāʿidah." And by Allah, if I were to prefer anyone with it, I would have preferred my own clan with it.

সহীহ মুসলিম (6318)