حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَرَّادٍ الأَشْعَرِيُّ، وَمُحَمَّدُ بْنُ الْعَلاَءِ الْهَمْدَانِيُّ، قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنِي بُرَيْدٌ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ بَلَغَنَا مَخْرَجُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَنَحْنُ بِالْيَمَنِ فَخَرَجْنَا مُهَاجِرِينَ إِلَيْهِ أَنَا وَأَخَوَانِ لِي أَنَا أَصْغَرُهُمَا أَحَدُهُمَا أَبُو بُرْدَةَ وَالآخَرُ أَبُو رُهْمٍ - إِمَّا قَالَ بِضْعًا وَإِمَّا قَالَ ثَلاَثَةً وَخَمْسِينَ أَوِ اثْنَيْنِ وَخَمْسِينَ رَجُلاً مِنْ قَوْمِي - قَالَ فَرَكِبْنَا سَفِينَةً فَأَلْقَتْنَا سَفِينَتُنَا إِلَى النَّجَاشِيِّ بِالْحَبَشَةِ فَوَافَقْنَا جَعْفَرَ بْنَ أَبِي طَالِبٍ وَأَصْحَابَهُ عِنْدَهُ فَقَالَ جَعْفَرٌ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثَنَا هَا هُنَا وَأَمَرَنَا بِالإِقَامَةِ فَأَقِيمُوا مَعَنَا . فَأَقَمْنَا مَعَهُ حَتَّى قَدِمْنَا جَمِيعًا - قَالَ - فَوَافَقْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ افْتَتَحَ خَيْبَرَ فَأَسْهَمَ لَنَا - أَوْ قَالَ أَعْطَانَا مِنْهَا - وَمَا قَسَمَ لأَحَدٍ غَابَ عَنْ فَتْحِ خَيْبَرَ مِنْهَا شَيْئًا إِلاَّ لِمَنْ شَهِدَ مَعَهُ إِلاَّ لأَصْحَابِ سَفِينَتِنَا مَعَ جَعْفَرٍ وَأَصْحَابِهِ قَسَمَ لَهُمْ مَعَهُمْ - قَالَ - فَكَانَ نَاسٌ مِنَ النَّاسِ يَقُولُونَ لَنَا - يَعْنِي لأَهْلِ السَّفِينَةِ - نَحْنُ سَبَقْنَاكُمْ بِالْهِجْرَةِ .
৬৩০৪-(১৬৯/২৫০২) আবদুল্লাহ ইবনু বাররাদ আশ'আরী ও মুহাম্মাদ ইবনুল আলা আল-হামদানী (রহঃ) ...... আবূ মূসা আশ'আরী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত। তিনি বলেন, যখন আমাদের নিকট রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরাতের সংবাদ পৌঁছল তখন আমরা ইয়ামানে ছিলাম। তারপর আমি ও আমার দু' ভাই তার নিকট মিলিত হওয়ার জন্য হিজরাত করলাম। আমি ছিলাম সে দু'জনের ছোট। তাদের মধ্যে একজনের নাম ছিল আবূ বুরদাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা), অন্যজন ছিলেন আবূ রুহম (রাদ্বিয়াল্লাহু আনহুমা)। তিনি হয়ত বলেছেন, তখন পঞ্চাশ জনের কিছু বেশি, নয়ত বলেছেন তিপ্লান্ন জন অথবা বায়ান্নজন ব্যক্তি আমাদের সম্প্রদায়ে ছিল। আমরা একটি নৌকায় আরোহিত হলাম। নৌকাটি আমাদের নিয়ে আবিসিনিয়ায় সন্নিকটে উপস্থিত হলো, যেখানে বাদশাহ ছিলেন নাজাশী। তখন আমরা তার নিকট জাফার ইবনু আবূ তালিব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ও তার সাথীদের দেখা পেলাম।
তারপর জাফার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এখানে পাঠিয়েছেন এবং অবস্থান করার আদেশ দিয়েছেন। অতএব আপনারা আমাদের সাথে অবস্থান করুন। তিনি বলেন, আমরা তার সাথে থাকতে লাগলাম, পরিশেষে আমরা সকলে একসাথে মাদীনাহ প্রত্যাবর্তন করলাম। তিনি বলেন, তারপর খাইবার বিজয়কালে আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে একত্রিত হলাম। তিনি আমাদেরও গনীমাতের সম্পদের অংশ দিলেন কিংবা তিনি বলেছেন, তিনি তা হতে আমাদেরও প্রদান করেছেন। তিনি তার সাথে যারা যুদ্ধের মাঠে সমবেত হয়েছিলেন তাদের ছাড়া কাউকে গনীমাতের অংশ দান করেননি। তবে জাফার ও তার সাথীদের সাথে আমাদের নৌকায় আরোহী সাথীদেরও তাদের সাথে অংশ প্রদান করেছিলেন। রাবী বলেন, লোকদের মধ্যে কেউ আমাদের অর্থাৎ- নৌকা আরোহীদের বলে বেড়াত যে, আমরা তোমাদের অগ্রে হিজরাতকারী। (ইসলামিক ফাউন্ডেশন ৬১৮৫, ইসলামিক সেন্টার ৬২২৯)

‘Abdullah ibn Barrad al-Ash‘ari and Muhammad ibn al-‘Ala’ al-Hamdani narrated to us, both saying: Abu Usamah narrated to us, saying: Burayd narrated to me, from Abu Burda, from Abu Musa, who said: The news of the Messenger of Allah’s (peace and blessings of Allah be upon him) departure reached us while we were in Yemen, so we set out as emigrants to him—myself and two brothers of mine, I being the youngest of them; one of them was Abu Burda and the other Abu Ruhm—with either, as he said, fifty-three or fifty-two men of my people. He said: We boarded a ship, and our ship cast us onto the land of the Negus in Abyssinia. There we met Ja‘far ibn Abi Talib and his companions with him. Ja‘far said: The Messenger of Allah (peace and blessings of Allah be upon him) sent us here and commanded us to stay, so stay with us. So we stayed with him until we all arrived together. He said: We met the Messenger of Allah (peace and blessings of Allah be upon him) at the time he had conquered Khaybar, and he allotted a share to us—or he said: he gave us from it—and he did not allot anything from it to anyone who had been absent from the conquest of Khaybar, except to those who had been present with him, except for the people of our ship with Ja‘far and his companions; he allotted shares to them along with them. He said: Some people used to say to us—meaning to the people of the ship—"We preceded you in emigration."
Sign in to report a translation.
সহীহ মুসলিম (6304)