حَدَّثَنِي عَبَّادُ بْنُ مُوسَى، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، أَخْبَرَنِي أَبِي، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ، بْنِ مُطْعِمٍ عَنْ أَبِيهِ، أَنَّ امْرَأَةً، سَأَلَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم شَيْئًا فَأَمَرَهَا أَنْ تَرْجِعَ إِلَيْهِ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ جِئْتُ فَلَمْ أَجِدْكَ قَالَ أَبِي كَأَنَّهَا تَعْنِي الْمَوْتَ . قَالَ " فَإِنْ لَمْ تَجِدِينِي فَأْتِي أَبَا بَكْرٍ " .
৬০৭৩-(১০/২৩৮৬) আব্বাদ ইবনু মূসা (রহঃ) ..... জুবায়র ইবনু মুতাইম (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত। জনৈক মহিলা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কিছু চাইলে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অন্য এক সময় আসার জন্য বললেন। মহিলাটি বলল, যদি আমি এসে আপনাকে আর না পাই তবে রাবী বলেন, আমার পিতা বলেছেন, (মহিলাটি মৃত্যুর ব্যাপারেই বলেছিলেন) রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যদি আমাকে না পাও তবে আবূ বাকর এর নিকট এসো। (ইসলামিক ফাউন্ডেশন ৫৯৬৩, ইসলামিক সেন্টার ৬০০২)
Narrated to me by ʿAbbād ibn Mūsā: narrated to us Ibrāhīm ibn Saʿd: informed me my father, on the authority of Muḥammad ibn Jubayr ibn Muṭʿim, on the authority of his father, that a woman asked the Messenger of Allah ﷺ for something, and he told her to come back to him. She said, "O Messenger of Allah, what do you think if I come and do not find you?" — my father said, as if she meant death. He said: "If you do not find me, then go to Abū Bakr."
Sign in to report a translation.
সহীহ মুসলিম (6073)