حَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا ثَابِتٌ، قَالَ سُئِلَ أَنَسُ بْنُ مَالِكٍ عَنْ خِضَابِ النَّبِيِّ، صلى الله عليه وسلم فَقَالَ لَوْ شِئْتُ أَنْ أَعُدَّ شَمَطَاتٍ كُنَّ فِي رَأْسِهِ فَعَلْتُ . وَقَالَ لَمْ يَخْتَضِبْ وَقَدِ اخْتَضَبَ أَبُو بَكْرٍ بِالْحِنَّاءِ وَالْكَتَمِ وَاخْتَضَبَ عُمَرُ بِالْحِنَّاءِ بَحْتًا .
৫৯৭০-(১০৩/...) আবূ রাবী' আতাকী (রহঃ) রিওয়ায়াত করেন যে, আনাস ইবনু মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কলপ সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বলেন, আমি যদি ইচ্ছা করতাম তাহলে তার মাথার শুভ্র চুল গুনে ফেলতে পারতাম। তিনি বলেন, তিনি কলপ দেননি। তবে আবূ বাকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) মেহেদী এবং কাতাম (ঘাস জাতীয় এক ধরনের উদ্ভিদ) দ্বারা কলপ মেখেছেন এবং উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কেবল মেহেদী দ্বারা কলপ লাগিয়েছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫৮৬৭, ইসলামিক সেন্টার ৫৯০৩)
Abu al-Rabi' al-Ataki narrated to me, Hammad narrated to us, Thabit narrated to us, who said: Anas ibn Malik was asked about the dyeing of the Prophet's hair, peace be upon him. He said, "If I wished to count the white hairs that were in his head, I could have done so." And he said, "He did not dye his hair. Abu Bakr dyed his hair with henna and katam, and Umar dyed his hair with pure henna."

সহীহ মুসলিম (5970)