حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكَّارِ بْنِ الرَّيَّانِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّاءَ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنِ ابْنِ سِيرِينَ، قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَضَبَ فَقَالَ لَمْ يَبْلُغِ الْخِضَابَ كَانَ فِي لِحْيَتِهِ شَعَرَاتٌ بِيضٌ . قَالَ قُلْتُ لَهُ أَكَانَ أَبُو بَكْرٍ يَخْضِبُ قَالَ فَقَالَ نَعَمْ بِالْحِنَّاءِ وَالْكَتَمِ .
৫৯৬৮-(১০১/...) মুহাম্মাদ ইবনু বুকায়ল (রহঃ) ..... ইবনু সীরীন (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস ইবনু মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কে জিজ্ঞেস করলাম, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খিযাব লাগিয়েছিলেন? উত্তরে আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) খিযাব লাগানোর বয়সে পৌছেননি। এরপর তিনি বললেন, তার (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর) দাঁড়িতে কিছু সাদা লোম ছিল মাত্র। ইবনু সীরীন (রহঃ) বলেন, আমি তাকে জিজ্ঞেস করলাম, আবূ বাকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) লাগাতেন কি? তিনি বললেন, হ্যাঁ। মেহেদী ও কাতাম দ্বারা খিযাব লাগাতেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫৮৬৫, ইসলামিক সেন্টার ৫৯০১)
Narrated Muhammad ibn Bakkar ibn al-Rayyan: Isma'il ibn Zakariyya narrated to us, from 'Asim al-Ahwal, from Ibn Sirin, who said: I asked Anas ibn Malik whether the Messenger of Allah (peace be upon him) had dyed his hair. He said: "He did not reach the point of dyeing; there were only a few white hairs in his beard." He said: I said to him: "Did Abu Bakr dye his hair?" He said: He replied: "Yes, with henna and katam."

সহীহ মুসলিম (5968)